রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
০৩:০৫ পিএম, ১১ মার্চ ২০২৬, বুধবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।...
যমুনা সেতু মহাসড়ক ঈদযাত্রায় ভোগাবে সাড়ে ১৩ কিলোমিটার সড়ক
০৪:৪৭ পিএম, ০৮ মার্চ ২০২৬, রোববারনানা জটিলতায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শেষ হয়নি...
ফরিদপুর বিএনপি নেতার বিরুদ্ধে মহাসড়কের সরকারি জমি দখলের অভিযোগ
০১:০১ পিএম, ০৬ মার্চ ২০২৬, শুক্রবারফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি অধিগ্রহণকৃত জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লার বিরুদ্ধে...
যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
১০:০২ পিএম, ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবারঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে...
ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা
০৪:১৩ পিএম, ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবারঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্র্যাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়...
ভাওয়ালের বনের বুকচিরে রঙিন ফুলে সাজানো মহাসড়ক
১১:৪৫ এএম, ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবারদু’ধারে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে সবুজের বুক চিরে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র গতিতে ছুটে চলছে বিভিন্ন যানবাহন। এরই মঝে সড়ক বিভাজকের মাঝখানে সাদা-গোলাপী...
সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকানপাট উচ্ছেদ
০৭:৪৫ পিএম, ০৪ মার্চ ২০২৬, বুধবারনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শিমরাইল মোড় এলাকার ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট
০১:৩৯ পিএম, ০২ মার্চ ২০২৬, সোমবারঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে...
মহাসড়কে ভোগান্তি বাড়াচ্ছে ঝুঁকিপূর্ণ ব্রিজ
০৭:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারদেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারে হাজার যানবাহন পারাপারের ফলে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখেন...
বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
০২:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে বি-ব্রাদার্স নামক একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন, ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায়...
মহাসড়কের ৫ কিলোমিটার জুড়ে খোঁড়াখুঁড়ি
০৯:৪২ এএম, ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবারঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শনিরআখড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা এখন যেন একটানা খোঁড়াখুঁড়ির কর্মযজ্ঞ। রাস্তার বড় অংশজুড়ে চলছে বিদ্যুৎ বিভাগের, বিশেষ করে ডিপিডিসির ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ। মাওতাইল এলাকা থেকে তোলা ছবিতে ধরা পড়েছে সেই কাজের ব্যস্ত দৃশ্য; পাশাপাশি ফুটে উঠেছে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের বাস্তবতা। ছবি: বিপ্লব দীক্ষিত
আজকের ঢাকা: মানুষের ভিড়ে হারিয়ে গেছে পথঘাট
১২:০২ পিএম, ১৯ জুলাই ২০২৫, শনিবারজামায়াতে ইসলামীর আজকের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে ঢাকার চিত্র পাল্টে গেছে সকাল থেকেই। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে রাজধানীতে এসেছেন জামায়াতের নেতাকর্মীরা। রেলস্টেশন, বাস টার্মিনাল থেকে শুরু করে রাজপথ-সবখানে শুধু জনস্রোত। শ্লোগান, ব্যানার আর দলীয় পতাকায় ছেয়ে গেছে সমাবেশস্থল ও আশপাশের এলাকা। কোথাও ট্রেন থেকে নেমে মিছিলের সুরে হাঁটা, কোথাও আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপভর্তি মানুষ-এই ছিল আজকের ঢাকার দৃশ্য। মানুষের এমন ঢল সামাল দিতে হিমশিম খেয়েছে যানবাহন চলাচলও। পথঘাট, ফুটপাত সবই যেন ঢেকে গেছে জমায়েতে আসা মানুষের পদচারণায়। ছবিতে দেখে নিন, আজকের ঢাকার সেই সরগরম চিত্র। ছবি: মাহবুব আলম
যানজটে আটকে আছে ঈদ আনন্দ, মহাসড়কে দীর্ঘশ্বাস
০৯:৪৮ এএম, ০৬ জুন ২০২৫, শুক্রবারপ্রিয়জনের মুখ দেখার আকুলতায় হাজারো মানুষ ছুটছে গ্রামের পথে। কারো মনে মায়ের রান্না করা পায়েসের স্বাদ, কারোর চোখে বাবার সঙ্গে নামাজ পড়ার ছবি। কিন্তু সেই আনন্দভরা যাত্রায় ছন্দপতন ঘটিয়েছে যানজটের থমকে থাকা বাস্তবতা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক যেন এক বিষণ্ণ দৃশ্যপট; ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকা গাড়ি, ক্লান্ত শিশু, বিরক্ত যাত্রী আর বাসের ছাদে ঝুঁকি নিয়ে এগিয়ে চলা তরুণ। ঈদের উচ্ছ্বাস যেখানে থাকার কথা ছিল, সেখানে এখন কেবল দীর্ঘশ্বাস আর হতাশার দীর্ঘ সারি। ছবি: আব্দুল্লাহ আল নোমান
যানজটে আটকে আছে ঈদের গল্প, রাস্তাই যেন সময়চিত্র
০৫:০২ পিএম, ০৫ জুন ২০২৫, বৃহস্পতিবারঈদ মানেই আনন্দ, পরিবার, প্রিয়জনের সান্নিধ্য। কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছাতে গিয়ে যেন যেন এক যন্ত্রণাময় যাত্রার নাম হয়ে উঠেছে ‘মহাসড়ক’। কেউ ট্রাকে, কেউবা পিকআপের পেছনে; মাথার উপর বৃষ্টি, সামনে শুধুই গন্তব্যের টান। ঈদের গল্প যেখানে শুরু হওয়ার কথা ছিল বাড়ির উঠোনে, তা যেন আটকে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে। ছবি: আব্দুল্লাহ আল নোমান
ফেরার পথে থেমে আছে ঈদের আনন্দ
১২:২৫ পিএম, ০৫ জুন ২০২৫, বৃহস্পতিবারঘরে ফেরার আনন্দ বুকভরা আশা নিয়ে শুরু হয়েছিল ঈদযাত্রা। কিন্তু সেই আনন্দ আটকে আছে যমুনা সেতুর মুখে, থেমে আছে মহাসড়কের তপ্ত পিচের ওপর। যানবাহনের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষ আর ক্লান্ত শিশুর কান্না; সব মিলিয়ে যেন ঈদের খুশি নয়, ভোগান্তির ভার নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। ছবি: আব্দুল্লাহ আল নোমান